খালেদা জিয়ার মৃত্যু : জকসু নির্বাচন স্থগিত
Posted on December 30, 2025 11.4K
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মো রেজাউল করিম সিন্ডিকেট মিটিং শেষে এ তথ্য জানান।
এর আগে, মঙ্গলবার ৮টা ৩০ মিনিটে ভোট গ্রহণ শুরুর নির্দেশনা থাকলেও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা আহ্বান করা হয়।
এসময় সিন্ডিকেটের সিদ্ধান্ত সাপেক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করার কথা জানায় প্রশাসন।
