বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ করল আইসিসি

Posted on March 10, 2026   6.7K

ভারতের সফল অভিযানের মধ্য দিয়ে শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পুরো আসরে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছে চ্যাম্পিয়ন দলের ক্রিকেটাররা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই সমান নৈপুণ্য দেখিয়ে শিরোপা জয়ের পাশাপাশি আসরসেরা একাদশেও সর্বাধিক ক্রিকেটার জায়গা পেয়েছে ভারত।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ঘোষিত বিশ্বকাপের সেরা একাদশে ভারতের চারজন ক্রিকেটার স্থান পেয়েছেন। তারা হলেন সঞ্জু স্যামসন, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া ও জসপ্রিত বুমরাহ।

টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। দুই শতকের সাহায্যে তিনি করেন ৩৮৩ রান। দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম ও লুঙ্গি এনগিদিও জায়গা পেয়েছেন সেরা একাদশে।

এ ছাড়া ইংল্যান্ডের উইল জ্যাকস ও আদিল রশিদ, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার এবং জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিও স্থান পেয়েছেন আসরসেরা একাদশে।

১২তম খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের শ্যাডলি ভ্যান শ্যালকওয়াইক, যিনি পুরো আসরে ১৩টি উইকেট নিয়েছেন।

বিশ্বকাপের সেরা একাদশ:

সাহিবজাদা ফারহান, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ইশান কিশান, এইডেন মার্করাম (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, উইল জ্যাকস, জেসন হোল্ডার, জসপ্রিত বুমরাহ, লুঙ্গি এনগিদি, আদিল রশিদ ও ব্লেসিং মুজারাবানি।

১২তম খেলোয়াড়: শ্যাডলি ভ্যান শ্যালকওয়াইক।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment