কোপার কোয়ার্টার ফাইনালে কবে কার খেলা

Posted on July 03, 2024   9.9K

কোপা আমেরিকায় আজ বুধবার (৩ জুলাই) সকালে ব্রাজিল-কলম্বিয়া ও কোস্টারিকা-প্যারাগুয়ের ম্যাচের মধ্য দিয়ে শেষ হলো এবারের আসরের গ্রুপপর্বের খেলা। চারটি গ্রুপ থেকে আটটি দল জায়গা করে নিয়েছে শেষ আট তথা কোয়ার্টার ফাইনালে। দলগুলো হলো- আর্জেন্টিনা, কানাডা, ভেনেজুয়েলা, ইকুয়েডর, উরুগুয়ে, পানামা, কলম্বিয়া ও ব্রাজিল।


শুক্রবার সকাল থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনাল তথা সেমিফাইনালে যাওয়ার লড়াই। 


কোয়ার্টার ফাইনালের সময়সূচি:

৫ জুলাই- আর্জেন্টিনা-ইকুয়েডর (সকাল ৭টা)

৬ জুলাই- ভেনেজুয়েলা-কানাডা (সকাল ৭টা)

৭ জুলাই- কলম্বিয়া-পানামা (ভোর ৪টা)

৭ জুলাই- উরুগুয়ে-ব্রাজিল (সকাল ৭টা)

 

কোয়ার্টার ফাইনাল শেষে আগামী ১০ জুলাই সকাল থেকে শুরু হবে সেমিফাইনালের লড়াই। ১১ জুলাই হবে দ্বিতীয় সেমিফাইনাল। আর ১৪ জুলাই সকালে হবে ফাইনালে। 

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment