Latest News

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

Posted on March 02, 2026   7.1K

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনযাত্রীদের জন্য মঙ্গলবার (৩ মার্চ) থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২১ মার্চ সম্ভাব্য ঈদের দিন ধরে এই বিক্রয় কার্যক্রম চলবে। 

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে।

সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ৩ মার্চ পাওয়া যাবে ১৩ মার্চের টিকিট, ৪ মার্চ বিক্রি হবে ১৪ মার্চের টিকিট এবং ৫ মার্চ মিলবে ১৫ মার্চের টিকিট। একইভাবে ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ অনলাইনে অবমুক্ত করা হবে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে পরবর্তীতে ২০, ২১ ও ২২ মার্চের টিকিটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এবারের ঈদযাত্রায় এক জন যাত্রী সর্বোচ্চ একটি এনআইডি ব্যবহার করে একবারই টিকিট কিনতে পারবেন এবং একটি লেনদেনে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। তবে কেনা টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ড করার সুযোগ থাকবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে রেলওয়ে।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment