Latest News

আজ দেশের বাজারে স্বর্ণের দাম

Posted on October 21, 2025   11.7K

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে এক হাজার টাকার বেশি বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে চাহিদা বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের স্বর্ণবাজারেও।

রবিবার (১৯ অক্টোবর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫০ টাকা পর্যন্ত বেড়েছে স্বর্ণের দাম। নতুন দামের ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকাযা দেশের ইতিহাসে সর্বোচ্চ। নতুন এ দাম সোমবার থেকে কার্যকর হবে

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।

স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম থাকছে ৬ হাজার ২০৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপা ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ৩ হাজার ৮০২ টাকায়।

সোনার আজকের বাজারদর

২২ ক্যারেট : ভরিপ্রতি ২,১৭,৩৮২ টাকা

২১ ক্যারেট : ভরিপ্রতি ২,০৭,৫০৩ টাকা

১৮ ক্যারেট : ভরিপ্রতি ১,৭৭,৮৫৩ টাকা

সনাতন পদ্ধতি : ভরিপ্রতি ১,৪৮,০৭৫ টাকা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

অন্যদিকে জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ২০৫ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৯১৪ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৭৪ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৮০২ টাকায়।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment