সত্যি হলো গুঞ্জন, ফের বিয়ে করলেন সামান্থা

Posted on December 01, 2025   9.2K

বাতাসে ভাসছিল, চুপিসারে বিয়ে সেরেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বর ‘ফ্যামিলি ম্যান’ খ্যাত পরিচালক রাজ নিদিমরু। এবার গুঞ্জনকে সত্যি করে বিয়ের খবর প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

বলিউড মাধ্যম সূত্রে খবর, রোববার রাতে ব্যক্তিগত বিমানে ঘনিষ্ঠ ৩০ জনকে নিয়ে মুম্বাই থেকে কোয়েম্বাটুরের উদ্দেশে রওনা হন রাজ এবং সামান্থা। তারপর সোমবার সকালে দুই পরিবারের কতিপয় আত্মীয়স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে ভৈরবী মন্দিরে নিয়মমাফিক সিঁদুরদান, মালাবদল হলো।

এর আগে, দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে এক যুগের প্রেমের বিয়ে ভেঙেছিল মাত্র এক বছরে। ঘনিষ্ঠ সূত্র বলছে, এ কারণেই দ্বিতীয়বার বিয়েতে গোপনীয়তা বজায় রেখেছিলেন অভিনেত্রী।

অবশ্য রাজেরও এটা দ্বিতীয় বিয়ে। ২০১৫ সালে প্রথম স্ত্রী শ্যামলী দের সঙ্গে মালাবদল করেন। ২০২২ সালে তাদের দাম্পত্যে চিড় ধরে। পরবর্তীতে আইনি বিচ্ছেদের পথে হাঁটেন তারা।

বিয়ের অনুষ্ঠানের জন্য সামান্থা বেছে নিয়েছিলেন লাল টুকটুকে বেনারসি। সঙ্গে মানানসই দক্ষিণী ডিজাইনের সোনার গয়না। হাত রাঙানো মেহেদিতে আর সিঁথিতে সিঁদুর। অন্যদিকে, রাজকে দেখা গেল শ্বেতশুভ্র পাঞ্জাবি-পাজামা আর আইভরি রঙের নেহরু কোটে

সোমবার বিয়ের অনুষ্ঠানের একগুচ্ছ ছবি শেয়ার করে ক্যাপশনে শুধুডিসেম্বরের তারিখ উল্লেখ করেছেন সামান্থাআর সেই পোস্টের কমেন্ট বক্সেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment