যুক্তরাষ্ট্র ভুল পদক্ষেপ নিলে আমিরাত-বাহরাইনের উপকূল দখল করবে ইরান

Posted on March 26, 2026   7.1K

যুক্তরাষ্ট্র এই অঞ্চলে ‘কোনো ভুল পদক্ষেপ’ নিলে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের উপকূল দখলের হুমকি দিয়েছে ইরান।

রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-এ দেওয়া বক্তব্যে বিশ্লেষক মোর্তেজা সিমিয়ারি বলেন, ইরানের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তার দাবি, যুক্তরাষ্ট্র যদি অঞ্চলে কোনো ভুল করে, তাহলে ইরানের বাহিনী বাহরাইন ও আমিরাতের উপকূল দখল করবে।

তিনি আরও বলেন, এ ধরনের অভিযানের জন্য ইরানের সামরিক বাহিনী ইতোমধ্যে মহড়া চালিয়েছে এবং উপকূল দখলের বিষয়টি তাদের পরিকল্পনার অংশ হিসেবে রয়েছে।

তবে এমন কোনো অভিযান চালাতে গেলে ইরানকে প্রায় কোনো আকাশ প্রতিরক্ষা বা যুদ্ধজাহাজের সহায়তা ছাড়াই করতে হবে।

এদিকে, ইরানের সামরিক একটি সূত্র সংবাদ সংস্থা তাসনিমকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি জোর করে হরমুজ প্রণালী খোলার চেষ্টা করে, তাহলে বাব এল-মান্দেব এলাকায় নতুন একটি ফ্রন্ট খুলবে তেহরান। এর অর্থ- ইয়েমেনের সশস্ত্র বাহিনী ‘হুতি’-কে সক্রিয় করবে তেহরান।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার পর ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিরা লোহিত সাগর ঘিরে আন্তর্জাতিক নৌপরিবহনে হামলা শুরু করে। পরে ২০২৫ সালের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলে তারা এসব হামলা স্থগিত করে।


Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment