Latest News

বান্ধবীকে নিয়ে রাবির হলকক্ষে, ছাত্রের সিট বাতিল

Posted on June 21, 2025   11.1K

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বান্ধবী নিয়ে হলকক্ষে রাত্রিযাপনের অভিযোগে এক আবাসিক শিক্ষার্থীর সিট বাতিল হয়েছে। বহিষ্কৃত নাজমুল হোসেন বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২০২২-২৩ সেশনের ছাত্র।

শনিবার শহিদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোতাহার হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন। প্রাধ্যক্ষ বলেন, অভিযুক্ত ছাত্র দোষ স্বীকার করেছেন। ফলে তার আবাসিক সিট বাতিল করা হয়েছে এবং শৃঙ্খলা কমিটিতে অভিযোগ প্রেরণ করা হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেজন্য কঠোর পদক্ষেপ নিয়েছে হল প্রশাসন। 

জানা গেছে, গত ৪ জুন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধ থাকা অবস্থায় ১৫৩ নং কক্ষে এ ঘটনা ঘটে। মেয়েও একই বিভাগের সহপাঠী। হলের সিসি টিভি ফুটেজে দেখা যায়, ভোর সাড়ে ৫টার দিকে ওই আবাসিক ছাত্র সাইকেলে করে হলকক্ষ থেকে বান্ধবীকে নিয়ে বের হয়ে যান। মেয়ের মাথায় টুপি এবং শরীরে শার্ট-প্যান্ট ছিল। 

হলের প্রহরী শাহজান আলী বলেন, তারা দরজায় ছিলেন কিন্তু খুব সকালে বিপরীত দিক থেকে আসায় তৎক্ষণাৎ বিষয়টি বুঝতে পারেননি। মেয়েটাও ছেলেদের পোশাকে ছিলেন এবং সাইকেলের গতি বেশি ছিল। ফলে ধরতে পারেননি। বিষয়টি প্রাধ্যক্ষকে অবহিত করি। 

বহিষ্কৃত ছাত্রের রুমমেট বোরহান উদ্দিন বলেন, দুই মাস আগেই হলে উঠেছেন ওই ছাত্র। হল ছুটি হওয়ায় আমরা সবাই বাসায় চলে গেছি। বিষয়টি পরে জানতে পারছি। তবে এমন গর্হিত কাজ মেনে নেওয়া যায় না। 

এদিকে, অভিযোগ স্বীকার করে নাজমুল ইসলাম বলেন, আগের দিন জন্মদিন থাকায় রাতে ক্যাম্পাসে কেক কাটি। হল ছুটি হওয়ায় তার কোথাও থাকার জায়গা ছিল না। সে অনুরোধ করছিল এবং হলকক্ষ ফাঁকা থাকায় হলেই রাখি। ছুটি শেষে বিষয়টি প্রাধ্যক্ষ জানতে চাইলে ঘটনা খুলে বলি। 

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment