ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি না; কেন বললেন শাহিন আফ্রিদি?

Posted on July 31, 2024   8.3K

গত বিশ্বকাপে বাবর আজমের নেতৃত্বেই অংশ নেয় পাকিস্তান। শাহিনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে আনার পরই সমালোচনা তুঙ্গে ওঠে। দলটির মধ্যে ফাটল ধররার গুঞ্জনও শোনা যায়। যার প্রভাব পড়েছিলো বিশ্বকাপেও।

এখনও এ নিয়ে পাকিস্তান ক্রিকেটে তোলপাড়। এরই পরিপ্রেক্ষিতে নেতৃত্বের বিষয় নিয়ে মিডিয়ার সামনে কথা বলেছেন শাহিন শাহ আফ্রিদি। করাচিতে আজ এক সংবাদ সম্মেলনে আফ্রিদি বোঝানোর চেষ্টা করেন, তিনি নেতৃত্বের জন্য নয়, ক্রিকেট খেলেন দলকে জয় এনে দেয়ার লক্ষ্যেই। একই সঙ্গে জানিয়ে দেন, নেতৃত্ব দেয়া না দেয়ার বিষয়টা তার নিজের এখতিয়ারে নেই। এটা পুরোটা বোর্ডের নিয়ন্ত্রণে।

আফ্রিদি বলেন, ‘আমার কাছ প্রথম এবং সর্বাবস্থায় পাকিস্তান দেশটা অগ্রাধিকারপ্রাপ্ত। এরপর দল এবং সবার শেষে আমি নিজে। আর আমি কখনোই অতীত নিয়ে চিন্তা করতে পছন্দ করি না। আমার কাজ সব সময়ই বর্তমান নিয়ে। এমনকি ভবিষ্যৎ নিয়েও আমি চিন্তা করি না। আপনার বর্তমান যদি ভালো থাকে, তাহলে ভবিষ্যৎ নিয়ে আপনি ভালো প্রস্তুতি নিতে পারবেন।’

অধিনায়কত্ব নিয়ে আফ্রিদি বলেন, ‘অধিনাকত্বের বিষয়টা আমার হাতে নেই। আমি কখনোই অধিনায়কত্বের জন্য খেলি না। আমি পাকিস্তানের জন্য খেলতে চাই। আমি এটা সম্মান এবং মর্যাদার সঙ্গেই করতে চাই।’

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment