২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৫

Posted on August 04, 2025   5.7K

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে ৩৯৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয় জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) নয়জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চারজন রয়েছেন।

২৪ ঘণ্টায় ৪৯৩ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ২০ হাজার ৭৪৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ৪ আগস্ট পর্যন্ত মোট ২২ হাজার ৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৮ দশমিক সাত শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক তিন শতাংশ নারী রয়েছেন।

আর চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ৮৬ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনের মধ্যে একজন চট্টগ্রাম বিভাগের, আরেকজন বরিশাল বিভাগের বাসিন্দা।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment