হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

Posted on March 29, 2026   10.9K

হবিগঞ্জের লাখাইয়ে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার দুপুরে পূর্বশত্রুতার জেরে উপজেলার মশাদিয়া গ্রামের সবুজ মিয়ার সঙ্গে একই গ্রামের ইমন মিয়ার বাগবিতণ্ডা হয়। এর জেরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্থানীয় মশাদিয়া ফুটবল মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

আহতদের মধ্যে মো. সবুজ মিয়া (১৮), সাইফুল মিয়া (১৯), ইমন মিয়া (১৭), লোকমান মিয়া (২২), সালমান মিয়া (২৭), ও বাবুল মিয়াকে (৩৫) উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment