Latest News

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

Posted on March 07, 2026   7.7K

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই স্বর্ণের নতুন এ দাম কার্যকর হয়। আজ শুক্রবারও একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের নতুন দাম—


২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা


২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা


১৮ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা


সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে।

স্বর্ণের দাম কমানোর সঙ্গে এবার কমানো রয়েছে রুপার দামও। ভরিতে ৬৪১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৫৩২ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ২৪ টাকা  নির্ধারণ করা হয়েছে।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment