Latest News

বক্স অফিসে বাজিমাত করলো ‘সিতারে জামিন পার’

Posted on June 25, 2025   10.5K

বলিউড অভিনেতা আমির খানের নতুন ছবি ‘সিতারে জামিন পার’ মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জর্জরিত ছিল। এমনকি মুক্তির প্রথম দিকে বক্স অফিসে ‘লাল সিং চাড্ডা’-এর থেকেও কম ব্যবসা করায় ভক্তদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছিল। 

তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের জাত চিনিয়ে দিয়েছেন আমির খান। মাত্র চার দিনেই শত কোটির ক্লাবে প্রবেশ করে ‘সিতারে জামিন পার’ প্রমাণ করে দিয়েছে ভালো ছবির কদর কখনোই কমে না।

গত ২১ জুন মুক্তি পায় স্পোর্টস ড্রামা ঘরানার এই ছবিটি। ৮০ কোটি টাকা বাজেটের এই সিনেমাটির শুরুর যাত্রা মন্থর হলেও খুব দ্রুতই গতি পায়। চতুর্থ দিনের মধ্যেই ছবিটি বক্স অফিসে ১০০ কোটি টাকা আয়ের মাইলফলক অতিক্রম করে। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়,  সর্বশেষ তথ্য অনুযায়ী,‘সিতারে জামিন পার’ -এর মোট আয় দাঁড়িয়েছে ১১০ কোটি টাকায়। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি ছবিটি দর্শক এবং সমালোচক মহলেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। 

প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ছবিটির প্রশংসা করে লিখেছেন, ‘দ্বিতীয় দিনে ‘সিতারে জামিন পার’ ছবির সাফল্যে আমি খুবই খুশি। কে বলে ভালো ছবির গ্রহণযোগ্যতা কমেছে? আমির খান ও তার টিমকে অনেক অভিনন্দন।’

উল্লেখ্য, ২০০৭ সালের জনপ্রিয় ছবি ‘তারে জামিন পার’ -এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে ‘সিতারে জামিন পার’। এই ছবিতে আমির খানকে একজন বাস্কেটবল কোচের ভূমিকায় দেখা গেছে। আমিরের পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন জেনেলিয়া ডিসুজা।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment