সালমানের বাড়িতে গুলি, ইউটিউবার গ্রেফতার

Posted on June 19, 2024   7.4K

সালমান খানের শনির দশা যেন কাটছেই না। নানা রকম গোলমালে নাম জড়াচ্ছে বলিউড ভাইজানের। আসছে হরেক বিপদও। এবার সালমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় নতুন করে এক ইউটিউবারকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। রাজস্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।


চলতি বছরের ১৪ এপ্রিল ভোরে সালমান খানের বান্দ্রার বাড়ির বাইরে পাঁচটি গুলি ছোড়া হয়। এরপরই অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ।


সালমানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় সদ্য গ্রেফতার হয়েছেন বনওয়ারিলাল লতুরলাল গুজর। তিনি রাজস্থানের বুন্দির বাসিন্দা।

মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গুজর তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলেন। ওই ভিডিওতে তিনি বলেছিলেন, কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রারসহ গ্যাংয়ের অন্য সদস্যরা তার সঙ্গে আছে।


ভিডিওতে গুজর আরও বলেন, তারা সালমান খানকে হত্যা করতে চাচ্ছিলে। কারণ, তিনি এখনো ক্ষমা চাননি। 


Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment