গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০

Posted on July 13, 2025   5.7K

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় অন্তত ১১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দিনভর এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে গাজার হাসপাতাল সূত্র। 

ঘটনার মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিতর্কিত মানবাধিকার সংস্থা ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ)-এর ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি সেনাদের গুলি। এতে সেখানে অন্তত ৩৪ জন বেসামরিক ফিলিস্তিনি নিহত হন। প্রত্যক্ষদর্শীদের মতে, নিহতদের বেশিরভাগই খাদ্য সহায়তা নিতে এসেছিলেন।

এছাড়া, ইসরায়েলি বাহিনী ঘনবসতিপূর্ণ আল-শাতি শরণার্থী শিবিরে বিমান হামলা চালায়। এতে বহু মানুষ হতাহত হন। নিহতদের মধ্যে শিশুদের সংখ্যাও উল্লেখযোগ্য। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে এক ভীতিকর ও আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, চলমান এই সংঘাতে এখন পর্যন্ত ৫৭,৮৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৯৫ জন। আন্তর্জাতিক সম্প্রদায় এই হামলা বন্ধে বারবার আহ্বান জানালেও এখন পর্যন্ত পরিস্থিতির কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment