Latest News

বিএনপি নেতাকর্মীদের সমাগমে কানায় কানায় পূর্ণ পূর্বাচল

Posted on December 25, 2025   11.2K

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গণসংবর্ধনায় অংশ নিতে সকাল হওয়ার আগেই কানায় কানায় পূর্ণ পূর্বাচলের পুরো ৩০০ ফিট সড়ক। সারা দেশ থেকে অনুষ্ঠানস্থলে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। বর্তমানে ব্যানার, ফেস্টুন আর দলীয় পতাকায় ছেয়ে গেছে পুরো এলাকা।

বৃহস্পতিবার ভোরে তীব্র ঠান্ডা উপেক্ষা করে তারেক রহমানের জন্য অপেক্ষায় রয়েছেন হাজারো নেতাকর্মী। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে সবার মনেই উৎসবের আমেজ।

তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা ঘটবে বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।

প্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন তারেক রহমান। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিমানটি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার ফ্লাইটটি পৌঁছানোর কথা।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপিতে বইছে উৎসবের জোয়ার। তাকে নজিরবিহীন গণসংবর্ধনার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। ঐতিহাসিক সেই ক্ষণের সাক্ষী হতে বুধবার থেকেই পথে পথে ঢাকামুখী মানুষের ঢল নামে।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment