ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের মামলা দায়ের

Posted on January 17, 2026   8.8K

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার রাতেই এ মামলা দায়ের করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা   নিশ্চিত করার ব্যাপারে  তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। 


এছাড়া তিনি শিক্ষা  উপদেষ্টাসহ সরকারের ঊর্ধ্বতন  মহলের সঙ্গে এব্যাপারে যোগাযোগ রক্ষা করে চলেছেন।  শিক্ষার্থীদের পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বরাষ্ট্র সচিব বরাবর আনুষ্ঠানিকভাবে চিঠি প্রেরণ করেছে।


উল্লেখ্য, প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা গতকাল ১৫ জানুয়ারি দুপুরে সাইন্স ল্যাবরেটরি এলাকা অবরোধ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ক্যাম্পাসের দিকে আসার সময় অবরোধকারীরা বাধা দেয়। 


খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পরিবহন ম্যানেজার ঘটনাস্থলে ছুটে যান এবং বাসটিকে  ছাড়িয়ে আনেন। এ সময় অবরোধকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং কয়েকজনকে জখম করে।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment