টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Posted on November 29, 2025   8.3K

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশআয়ারল্যান্ড দ্বিতীয় টিটোয়েন্টি। ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে আয়ারল্যান্ড।

ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর, আয়ারল্যান্ডের সিরিজ জয় নিশ্চিত করার। আজ জিতে গেলে তৃতীয় চেষ্টার প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে টিটোয়েন্টি সিরিজ জিতবে আয়ারল্যান্ড।

আগের ম্যাচের তুলনায় আজ দর্শক কমেছে আরও। আকাশে কুয়াশা ভেসে বেড়াচ্ছে। মাঠে ফিল্ডিং অনুশীলন করছেন দুই দলের ক্রিকেটাররা।

দলে আজ তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ খেলা জাকের আলী, রিশাদ হোসেন ও শরীফুল ইসলাম নেই আজ। তাদের বদলে দলে ঢুকেছেন নুরুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন ও মেহেদী হাসান।

বাংলাদেশ দল

লিটন দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান,নুরুল হাসান, তাওহিদ হৃদয়, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, নাসুম আহমেদ ও তানজিম হাসান।

আয়ারল্যান্ড দল

পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লোরকান টাকার, বেন কালিজ, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডাইর, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রিস ও জশ লিটল।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment