Latest News

ঈদে ৭ দিনের ছুটি: মেট্রোরেল চলাচলের সূচি জানালো ডিএমটিসিএল

Posted on March 17, 2026   10.3K

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হয়েছে টানা ৭ দিনের সরকারি ছুটি। এই ছুটিতে মেট্রোরেল চলাচল কবে হবে—তা নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সোমবার দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে ঈদের পরদিন থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী আবারও মেট্রোরেল চলাচল স্বাভাবিকভাবে শুরু হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৭ মার্চ) শবে কদর উপলক্ষে সরকারি ছুটির মধ্য দিয়ে টানা সাত দিনের ঈদের ছুটি শুরু হয়েছে। ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে।

এই সময়ে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে হাসপাতাল ও জরুরি চিকিৎসা সেবা, বিদ্যুৎ, পানি, গ্যাস সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিযোগাযোগ ও ইন্টারনেটসহ জরুরি সেবাগুলো স্বাভাবিকভাবেই চালু থাকবে।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment