মার্কিন শুল্ক আতঙ্কে রাশিয়া থেকে জ্বালানি কেনা বন্ধ করেছে ভারত

Posted on January 22, 2026   10.4K

ভারতীয় পণ্যের উপরে প্রথমে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। পরে রাশিয়া থেকে তেল কেনার ‘শাস্তি’ হিসাবে অতিরিক্ত আরও ২৫ শতাংশ শুল্ক চাপান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার হুঁশিয়ারি ছিল ৫০০ শতাংশ শুল্ক চাপাবেন দিল্লির ওপর।

বুধবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের দাবি, রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারত।

যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহামের প্রস্তাব ছিল, সব দেশ বা কোনও দেশের কোম্পানি যদি ভ্লাদিমির পুতিনের দেশ থেকে তেল কেনে তবে ওই সমস্ত দেশের উপরে ৫০০ শতাংশ কর আরোপ করা হোক। আমেরিকার সিনেটের বিদেশ বিষয়ক কমিটিতে এই প্রস্তাবকে বিপুল ভাবে সমর্থন জানানো হয়েছিল।

আগেই ট্রাম্প ঘোষণা করেছিলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানোর লক্ষ্যেই পুতিনের দেশ থেকে তেল আমদানি করে এমন দেশগুলির উপরে শুল্ক আরোপ করা হচ্ছে। বুধবার ইউরোপের দেশগুলির সমালোচনা করে মার্কিন অর্থমন্ত্রী জানান, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে কয়েক বছর কেটে গেলেও বিভিন্ন দেশ রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রেখেছে। সেই টাকা থেকেই মস্কো যুদ্ধের রসদ পাচ্ছে। তাঁর দাবি, নিজেদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে জেনেও ইউরোপের দেশগুলি পুতিনের দেশ থেকে তেল কেনা অব্যাহত রেখেছে।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment