সহিংসতা বন্ধের আহ্বান জানালেন ধর্মগুরু দালাই লামা
Posted on March 31, 2026 11.5K
বৈশ্বিক উত্তেজনা রোধে মধ্যপ্রাচ্য চলা যুদ্ধ এবং ইউক্রেনে চলমান সংঘাতের বন্ধের আহ্বান জানিয়েছেন বৌদ্ধ ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক নেতা দালাই লামা। তিনি সতর্ক করে বলেন, সহিংসতা অব্যাহত থাকলে নতুন করে সহিংসতা আরও বৃদ্ধি পাবে।
মঙ্গলবার (৩১ মার্চ) একটি চিঠিতে তিনি লিখেছেন, ইতিহাস আমাদের বারবার দেখিয়েছে, সহিংসতা কেবল আরও সহিংসতার জন্ম দেয় এবং এটি শান্তির জন্য কখনই একটি স্থায়ী ভিত্তি হতে পারে না।
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আরও বলেন, মধ্যপ্রাচ্য বা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার সংঘাতসহ অন্যান্য সংঘাতের একটি স্থায়ী সমাধান অবশ্যই সংলাপ, কূটনীতি এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে হতে হবে। এই উপলব্ধির সঙ্গে থাকতে হবে, আমরা সবাই ভাই ও বোন। আমি আহ্বান জানাই এবং প্রার্থনা করি যেন এই সহিংসতা ও সংঘাতের শীঘ্রই অবসান ঘটে।
ভারতে নির্বাসনে থাকা এই ক্যারিশম্যাটিক ৯০ বছর বয়সী নেতা বলেন, তিনি পোপ লিও চতুর্দশের পাম সানডে ভাষণে দেওয়া শান্তির বার্তাকে সমর্থন করেন।
তিনি উল্লেখ করেন, অস্ত্র ত্যাগ এবং সহিংসতা পরিহারের জন্য পোপের আহ্বান আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে, কারণ এটি সকল প্রধান ধর্মের শিক্ষার মূল সারমর্মকে তুলে ধরে।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক নেতা এই নেতা বলেন, আমরা খ্রিস্টধর্ম, বৌদ্ধধর্ম, ইসলাম, হিন্দুধর্ম, ইহুদিধর্ম বা বিশ্বের অন্য যেকোনো মহান আধ্যাত্মিক ঐতিহ্যের দিকেই তাকাই না কেন, বার্তাটি মৌলিকভাবে একই, ভালোবাসা, সহানুভূতি, সহনশীলতা এবং আত্মসংযম। এই শিক্ষাগুলোর কোনোটিতেই সহিংসতার কোনো প্রকৃত স্থান নেই।
