চট্টগ্রাম বন্দরে আবারও আমদানি নিষিদ্ধ ঘনচিনি জব্দ

Posted on December 10, 2025   6.6K

কক্সবাজার শহরের বাইপাস উত্তরণ আবাসিক এলাকায় যুবদলের দুই নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে হেলমেট পরে আসা দুর্বৃত্তরা গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন লারপাড়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ ফারুক (৩৪)। দুজনই সক্রিয়ভাবে যুবদলের রাজনীতিতে জড়িত বলে জানা গেছে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রামে পাঠান কর্তব্যরত চিকিৎসক।

কক্সবাজার পৌর যুবদলের সভাপতি আজিজুল হক সোহেল বলেন, সাইফুল ও ফারুক দুজনই সক্রিয়ভাবে যুবদলের রাজনীতিতে জড়িত। যারা এ ঘটনা ঘটিয়েছে অনতিবিলম্বে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

লারপাড়ার স্থানীয় এক বাসিন্দা জানান, ২০২৩ সালের জানুয়ারিতে সাইফুলের আপন ভাই সাইদুল ও চাচাতো ভাই কায়সারকে ব্যাডমিন্টন খেলায় বাকবিতণ্ডার জেরে হত্যা করা হয়েছিল। হত্যায় জড়িতরা সাইফুলের প্রতিপক্ষ হিসেবে পরিচিত, তারা সাইফুলের ওপর আজ গুলির ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

গুলির ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন। তিনি বলেন, প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment